আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে "চলো একসাথে গড়ি বাংলাদেশ " স্লোগান নিয়ে গাজীপুর -১ (কালিয়াকৈর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী এবং সাবেক ডিসি মো শাহ আলম বকসি'র নির্বাচনী প্রচারণা শুরু করেন। নির্বাচনী প্রচারণায় কালিয়াকৈর উপজেলার হাজারো মানুষের ঢল।
আজ ২২ জানুয়ারী (বৃহস্পতিবার) সকাল সাড়ে দশটায় কালিয়াকৈর উপজেলা মডেল মসজিদের সামনে সংখিপ্ত আলোচনা সভা এবং মো শাহ আলম বকসি'র নির্বাচনী প্রচারণা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কায় মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর-১ আসনের এমপি পদপ্রার্থী মো শাহ আলম বকসি উপস্থিত ছিলেন। কালিয়াকৈর উপজেলার অসংখ্য নেতাকর্মী এবং সাধারণ মানুষ নির্বাচনী মিছিল ও জনসভায় অংশ নেয়।
মিছিলে বিভিন্ন স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে এলাকাটি। তারা বলেন আল্লাহর আইন চাই - সৎ লোকের শাসন চাই। সব দেখা শেষ -দাঁড়িপাল্লার বাংলাদেশ। এছাড়াও আরও বিভিন্ন স্লোগান দেন।
গাজীপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মো শাহ আলম বকসিকে বিজয়ী করতে সকলের সহযোগিতা চান। কালিয়াকৈরের উন্নয়ন ও সকল দূর্ণীতি এবং চাঁদাবাজ মুক্ত করতে সৎ ও যোগ্য নেতা মো শাহ আলম বকসিকে বিজয়ী করার জন্য সবাইকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহবান করেন।