উপজেলার হরিহরনগরে মহিলা জামায়াতের নেত্রী-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে 
মনিরামপুর জামায়াত ইসলামের নেতৃবৃন্দরা  জানান যশোরের মণিরামপুর উপজেলার ৮নং হরিহরনগর ইউনিয়নে নির্বাচনী পরিবেশকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের মা-বোনদের ওপর হামলার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রের ভাষায় নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকে একদল দুর্বৃত্ত জামায়াতের নারী নেত্রী-কর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত করে।
ঘটনাটি নিয়ে স্থানীয় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীদের দাবি, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দিতেই এ হামলা চালানো হয়েছে, যা নারীর প্রতি সহিংসতার জঘন্য উদাহরণ।
এ ঘটনায় স্থানীয় জামায়াত নেতারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন নারী মা-বোনদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
এদিকে, এলাকাবাসীও ঘটনার সুষ্ঠু তদন্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেছেন।