আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ সকল রাজনৈতিক দলের প্রচার প্রচারণা সারা দেশ জুড়ে চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের নির্বাচনী জনসভা কার্যক্রম চলছে। নির্বাচন উপলক্ষে আগামীকাল ০৩ ফেব্রুয়ারী (মঙ্গলবার) দুপুর বারটায় গাজীপুর সদর উপজেলার ঐতিহাসিক রাজবাড়ী মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ ইসলামী আন্দোলন, এনসিপির নেতাকর্মীসহ উপস্থিত থাকবেন ১১ দলীয় ঐক্য জোটের অসংখ্য নেতাকর্মী।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটকে বিজয়ী করতে চলছে দেশজুড়ে নির্বাচনী জনসভা। বৃহত্তর গাজীপুর জেলায় এমন জনসভাকে ঘিরে নেতাকর্মীদের মাঝে আনন্দ উদ্দীপনা কাজ করছে ও চলছে প্রস্তুতি মূলক নানা কার্যক্রম এবং নেয়া হচ্ছে নিরাপত্তা মূলক সর্বোচ্চ সতর্কতা।