প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক এবং জেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ শাহীন আকন্দ।
কর্মশালায় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের উদ্দেশ্যে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি, নির্বাচন সংক্রান্ত আইন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটগ্রহণ প্রক্রিয়ায় দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিরপেক্ষতা, সততা ও দায়িত্বশীলতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ভোটগ্রহণ চলাকালীন করণীয় ও সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও ভোটগ্রহণকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।