সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো চার বছরের শিশু বাধন!
আরিফুল ইসলাম
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দরে আজ শনিবার সকালে আলোকডিহি জান বাকস্ উচ্চ বিদ্যালয়ের সামনে দিনাজপুর-রংপুর মহাসড়কে দূরপাল্লার একটি বাস চার বছরের শিশু বাধন কে ধাক্কা দেয়, পরে চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।।
স্প্রিরিট ব্রেকারসহ বেশকিছু দাবীতে সড়ক অবরোধ করেছে স্থানীয়রা।।