ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আশরাফ উদ্দিন বকুল ধানের শীষ প্রতীকে বিজয় অর্জন করেছেন। ভোটগ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলে তিনি তার প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

এই আসনে মোট ১৬৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৭৫টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী আশরাফ উদ্দিন বকুল পেয়েছেন ৫৯ হাজার ৯৯৩ ভোট। রিকশা প্রতীকের তাজুল ইসলাম পেয়েছেন ১৭ হাজার ৪৩৪ ভোট এবং হাতপাখা প্রতীকের মো. বদরুজ্জামান উজ্জ্বল পেয়েছেন ১১ হাজার ২৫৬ ভোট।

রায়পুরা উপজেলায় ভোটগ্রহণ উপলক্ষে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে বিএনপি সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

স্থানীয়দের মতে, আশরাফ উদ্দিন বকুলের দীর্ঘ রাজনৈতিক সম্পৃক্ততা ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কই এই বিজয়ের মূল ভিত্তি।