আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-৫ (রায়পুরা) আসনে দলীয় কার্যক্রম গতিশীল করতে আহ্বায়ক কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দলের নরসিংদী জেলা শাখার প্যাডে প্রকাশিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, রায়পুরা উপজেলা বিএনপির পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে। এতে জনাব মোঃ আশরাফ উদ্দিন বকুলকে আহ্বায়ক করে ৯১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি এবং ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, তৃণমূলকে সক্রিয় করা, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং নির্বাচনমুখী প্রস্তুতি গ্রহণের লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে।
চিঠিতে ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের স্বাক্ষর রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন পর সাংগঠনিক পুনর্গঠনের মাধ্যমে রায়পুরায় বিএনপি তাদের অবস্থান আরও শক্তিশালী করার কৌশল নিয়েছে।