নাঈম ইসলাম মাগুরা সদর উপজেলার পাল্লা বেলতলা গ্রামের রেজাউল ইসলামের ছেলে। তিনি যশোর পলিটেকনিক ইনস্টিটিউট-এর তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পড়াশোনার কারণে তিনি যশোর শহরের উপশহর সি ব্লকে পারভেজ মাসুদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে,
পারিবারিক কলহের জেরে নাঈম মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। শুক্রবার দুপুরে নিজ ঘরে তিনি গলায় ফাঁস দেন। বিষয়টি টের পেয়ে তার স্ত্রী তাসফিয়া ও সহযোগী ইয়াসিন হোসেন দ্রুত তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতাল-এ নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই নাঈমের মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।