যানবাহনভিত্তিক প্রতিদিনের জ্বালানি তেল সরবরাহের ও নির্দিষ্ট সীমা নির্ধারণ করেছে বিপিসি। 
< নির্দেশনা অনুযায়ী >
√ ব্যক্তিগত মোটরসাইকেল দিনে সর্বোচ্চ ২ লিটার পেট্রল বা অকটেন নিতে পারবে। 
√ ব্যক্তিগত গাড়ির জন্য প্রতিদিন সর্বোচ্চ ১০ লিটার তেল নেওয়ার অনুমতি থাকবে।
√ জিপ এবং মাইক্রোবাস দিনে ২০ থেকে ২৫ লিটার পর্যন্ত তেল পাবে। 
√ পিকআপ বা লোকাল বাস প্রতিদিন ৭০ থেকে ৮০ লিটার পর্যন্ত ডিজেল নিতে পারবে।
√ আর দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ডভ্যান বা কনটেইনার ট্রাক দৈনিক ২০০ থেকে ২২০ লিটার পর্যন্ত জ্বালানি সংগ্রহ করতে পারবে।