যশোরের মণিরামপুর উপজেলার ১০নং মশ্বিমনগর ইউনিয়নের হাকিমপুর গ্রামে চুরির ঘটনা ঘটেছে। চোর চ'ক্র গভীর রাতে রাসায়নিক স্প্রে ব্যবহার করে পরিবারের সদস্যদের অচেতন করে সর্বস্ব লুটে নিয়েগেছে।
গতকাল দিবাগত রাতে হাকিমপুর গ্রামের জেলে পাড়ার বাসিন্দা সাবেক শিক্ষক বিমল মন্ডল ও নির্মল মন্ডলের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রের ধারণা,
চোরেরা প্রথমে জানালা দিয়ে বিশেষ ধরণের অচেতনকারী স্প্রে ব্যবহার করে ঘরের ভেতরে থাকা সদস্যদের অজ্ঞান করে।
পরিবারের সদস্যরা নিস্তেজ হয়ে পড়লে চোরেরা জানালার গ্রিল কেটে এবং দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।
আলমারি ও ড্রয়ারের তালা ভেঙে কয়েক ভরি স্বর্ণালংকার, নগদ মোটা অংকের টাকা, একটি মোটরসাইকেলসহ মূল্যবান আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী নিয়ে যায়।
সকালে দীর্ঘক্ষণ ঘর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এসে পরিবারের সদস্যদের অচেতন অবস্থায় উদ্ধার করেন। দ্রুত তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।