হরিহর নদীর টেন্ডার পাওয়া মাটি বিক্রি করার টাকা ভাগাভাগি নিয়ে ১ মে সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। ৪ মে বিষয়টি মিমাংশা হয়। ৪৮ ঘন্টা না পেরুতেই ঝাঁপা বাজার ইজারা নিয়ে ফের সংঘর্ষ বাধে। ৬ মে সংঘর্ষে কমপক্ষে ৬ জন আহত হয়েছে।
তথ্য অনুসন্ধান কালে জানাগেছে উক্ত বাজারটি টেন্ডারে জামায়াতের অনুকূলে যায়। ঘটনার দিন বিএনপি বাজারটি দখল নেওয়ার ঘোষণা দিলে উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীতে যা সংঘর্ষে রূপ নেয়। এসময় উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি। জামায়াত সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করছে। অবস্থা দেখে মনে হচ্ছে ডাল মে কুচ কালা হ্যায়।