ডাকসু-এর কার্যনির্বাহী পরিষদের সাথে মতবিনিময় করেন  বিরোধীদলীয় নেতা ও জামায়াতর আমির ডা. শফিকুর রহমান এমপি।

রবিবার বিকেল ৪ টায় ঢাবি শিবিরের রক্তাক্ষরে জুলাই প্রদর্শনী পরিদর্শনে আসেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান। এসময়ে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাবি শিবিরের সাবেক সভাপতি মাহফুজুর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দ।  পরে ডাকসু নেতৃবৃন্দের অনুরোধে ডাকসু ভবনে যান বিরোধী দলীয় নেতা ডাঃ শফিকুর রহমান ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পর‌ওয়ার, শিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। এসময় তাদেরকে সবুজ বনসাই উপহার দেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। পরে তিনি ডাকসুর কার্যনির্বাহী সদস্যদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
এসময় ডাকসুর ভিপি সাদিক কায়েম,জিএস এস‌এম ফরহাদ,এজিএস মহিউদ্দিন খান, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, কমনরুম সম্পাদক সালমা পারভীন সহ ডাকসুর কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

👤
নাইম ইসলাম
স্টাফ রিপোর্টার