আগস্ট মাস কখনোই এদেশের সাধারণ মানুষের বা অন্য কোনো দলের কাছে শোকের মাস ছিল না। বরং এখনকার দিনে এই মাসটি হয়ে উঠেছে ফ্যাসিবাদমুক্তির ও বাকস্বাধীনতার মাস।
সাধারণ মানুষের কাছে এই মাসটি যেমন গণঅভ্যুত্থান ও বিজয়ের এক উৎসবমুখর সময়, তেমনি অন্যদিকে আওয়ামী লীগের কাছেও তো কম উৎসবের নয়! সাধারণ মানুষ তো পেল তাদের কাঙ্ক্ষিত গণঅভ্যুত্থান ও স্বাধীনতা, আর অন্যদিকে আওয়ামী লীগ পেল তাদের পরম আরাধ্য নেত্রীকে—যিনি আবার গিয়ে সোজা আশ্রয় নিলেন মোদির দেশে! নেত্রীকে ফিরে পাওয়ার আনন্দ আর সাথে ভারত থেকে আসা সেই 'দুলাভাই' প্রাপ্তির আনন্দে আওয়ামী লীগের অন্দরেও এখন সাজ সাজ রব। সব মিলিয়ে এই আগস্ট মাস এখন দুই পক্ষের জন্যই সমান তালে উৎসবের মাস!