প্রাইম এডিশন::
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমার ভবিষ্যৎ রাজনীতি নির্ভর করবে আপনাদের সিদ্ধান্তের ওপর। আপনারা যদি আমার পাশে থাকেন মৃত্যু পর্যন্ত এই এলাকাই হবে আমার শেষ ঠিকানা।
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তারুয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আশুগঞ্জ উপজেলা শাখার সংবর্ধনা ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সভাস্থলে বিকাল থেকেই আশুগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকা থেকে বিভিন্ন বয়সী নারী-পুরুষ এসে জড়ো হন। রুমিন ফারহানা সংবর্ধনা মঞ্চে আসার পর উপস্থিত জনতা ‘রুমিন রুমিন’ ধ্বনিতে তাকে স্বাগত জানান।
নাইম ইসলাম
স্টাফ রিপোর্টার