খুলনা সহ দেশের চার বিভাগের বিভাগীয় কমিশনারকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

একই প্রজ্ঞাপনে খুলনা,রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদকে খুলনা বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ এন এম বজলুর রশীদকে রাজশাহী, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহফুজুর রহমানকে বরিশাল এবং বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান ফারাহ শাম্মীকে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নাইম ইসলাম
স্টাফ রিপোর্টার