ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত সোমবার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেছিলেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে তাসনিম জারার ৪ হাজার ৩০০ ভোটারের স্বাক্ষর প্রয়োজন ছিল। স্বাক্ষরদাতাদের তথ্য বিভ্রান্তির কারণে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। পরে আপিলের মাধ্যমে তিনি পুনরায় মনোনয়ন ফিরে পান।