সে উপজেলার গদাইপুর ইউনিয়নের তোকিয়া গ্রামের মুনসুর আলী গাজীর ছেলে।
নৌ ফাঁড়ি পুলিশের ইনচার্জ রবিউল ইসলাম জানান রবিউল ইসলাম গত ৬ জানুয়ারি দুপুর দেড়টার দিকে তালা ও পাইকগাছা উপজেলার সীমানার বালিয়া মাহমুদকাটী খেয়া পার হওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে নৌকা থেকে কপোতাক্ষ নদের মাঝখানে পড়ে যায়।
পরে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ৬ এবং ৭ জানুয়ারি কপোতাক্ষ নদের বিভিন্ন স্থানে অনুসন্ধান করে উদ্ধার করতে ব্যর্থ হয়। নদে পড়ে যাওয়ার পর ৫ দিন পর ১১ জানুয়ারি রোববার সকালে আগড়ঘাটা সংলগ্ন কপোতাক্ষ নদে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশ কে খবর দেয়।
পরে ১১টার দিকে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে সকলের উপস্থিতিতে তার পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নৌ পুলিশের এ কর্মকর্তা।
মো: আব্দুল আজিজ
পাইকগাছা উপজেলা প্রতিনিধি