বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৫১ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে।
নব ঘোষিত কমিটিতে আবদুল মোনায়েম মুন্না সভাপতি নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিতে যশোর জেলার ৫ জন নেতা স্থান পেয়েছে। স্থান পাওয়া নেতারা হলেন তমাল আহমেদ, এ্যাড নুরে আলম সিদ্দিকী সোহাগ, মাজেদুল ইসলাম রুমন, মহিন উদ্দিন রাজু, ডাঃ মাহমুদুল হাসান খান সুমন।
নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন জেলায় মিছিল হয়েছে বলে প্রাপ্ত তথ্যে জানা গেছে।