Primeedition
শামছুর রহমান
শনিবার, ১ আগস্ট ২০২৬, ৯:৪৯ সকাল
অনলাইন সংস্করণ |17 ভিউ

মনিরামপুর থানা পুলিশ মহাসিন হত্যা মামলার সন্দেহভাজন মুল আসামি আটক করেছে

ফাইল ফটো
ফাইল ফটো
যশোরের মনিরামপুরে ব্যাটারিচালিত ভ্যানচালক মহাসিন হোসেন (২৫) হত্যা ও লাশ গুমের আলোচিত মামলার অন্যতম প্রধান আসামি আসাদুল্লাহ আসাদ (৩৩)-কে গ্রেফতার করেছে মনিরামপুর থানা পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেফতারকৃত আসাদুল উপজেলার রামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ জুলাই বিকেল ৫টার দিকে জীবিকার তাগিদে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন মহাসিন হোসেন। রাতে সে বাড়ি না ফিরে আসায় এবং ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়ায় পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। তার কোনো সন্ধান মেলেনি।
দুই দিন পর, ২৩ জুলাই সকাল ৬টার দিকে মনিরামপুর উপজেলার পারখাজুরা বাওড়ে হাকিম মাস্টারের বাগানের পেছনের বাঁশঝাড় সংলগ্ন পানিতে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি মহাসিনের বলে শনাক্ত করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মনিরামপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মিহির মণ্ডল জানান, তদন্তে উঠে এসেছে যে, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজগঞ্জ বাজার মোড় থেকে মহাসিনের ভ্যানে বোরকা পরিহিত এক নারী ও অপর আসামি রাকিবুল হাসান মেহেদী যাত্রী হিসেবে ওঠেন। তারা রাজগঞ্জ-ত্রিমোহনী সড়কের দিকে যাওয়ার পর থেকেই মহাসিন নিখোঁজ হয়ে যান।
পুলিশি জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসাদুল স্বীকার করেছেন, তিনি, রাকিবসহ অন্য সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে মহাসিনকে হত্যা করেন। পরে হত্যার আলামত নষ্ট এবং মরদেহ গোপন করার উদ্দেশ্যে পারখাজুরা বাওড়ের পানিতে মরদেহ ফেলে রেখে তারা পালিয়ে যান।
মনিরামপুর থানা পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত রহস্য উদঘাটন এবং মামলার পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিবেদকের তথ্য

শামছুর রহমান

উপজেলা প্রতিনিধি (মনিরামপুর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় জামায়াত সদস্যকে বহিষ্কার

1

শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে নিজ দলের কর্মীদের হাতে চোখ হা

2

মিতুকে এক থাপ্পর যথেষ্ট নয়

3

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের হাতে খুন হয়েছ

4

গোপালগঞ্জের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৮ নেতাকর্

5

দেশের শীর্ষ আলেমদের তালিকায় ৩ আলেমের নাম

6

বিএনপি বলতে পারবে না তারা মুক্তিযুদ্ধ করেছে

7

ফেসবুকে শেহরিন আমিন নোমানী ম্যাম

8

সাদিক কাইয়ুম বর্তমান বাংলাদেশে অন পিচ। যার বিকল্প নেই

9

জামায়াত এনসিপি জোট শুরু করেছে পাওয়ার পলিটিক্সে।

10

এক চড়েই সিঁড়িতে পড়ে গেল জুলাই নিয়ে বাজে মন্তব্যকারী।

11

প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইলেন নাছির উদ্দিন উদ্দিন পাটোয়া

12

৬ মাসে সারা দেশে বিএনপি ও অঙ্গসংগঠনের ৩৮ নেতাকর্মী নিহত

13

জামায়াতের বিক্ষোভ সমাবেশে উপস্থিতি প্রমাণ করে জনগণ গণভোটের

14

জামায়াতকে ৪ বার নিষিদ্ধ করেছে ৩ স্বৈরাচার । ৩ জনের পতন নিশ্

15

হাসিনাকে নিয়ে ভারত খেলছে

16

মনিরামপুর থানা পুলিশ মহাসিন হত্যা মামলার সন্দেহভাজন মুল আসাম

17

বিএনপির এমপি মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস

18

আসলাম এখন বিএনপি এমপির পিএস

19

আগস্ট মাস অতিতে গুরুত্বপূর্ণ না হলেও বর্তমানে গুরুত্বপূর্ণ।

20