সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত নিজের ১ মাসের বেতন ভাতা দান করে সনাতন ধর্মের প্রতিবন্ধী তিন ভাইয়ের। সাথে সাথে দায়িত্ব নিলেন ভোরন পোষনের। ঘোষণা দিলেন ঘর তৈরি করে দেওয়ার। বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয় সংসদ সদস্য (এমপি) ডঃ শফিকুল ইসলাম মাসুদ ৪ জুন সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানিয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডঃ শফিকুল ইসলাম মাসুদের এই পদক্ষেপ সর্বত্র প্রশংসিত হয়েছে।
ডঃ মাসুদ জানান, নিজের নির্বাচনি এলাকা পটুয়াখালী-২ (বাউফল) ধুলিয়া ইউনিয়নের চাদকাঠি গ্রামের প্রতিবন্ধী তিন ভাই রিপন দাস, সাধু দাস ও নিধু দাসের পরিবারের জন্য আজই নিজের সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত এক মাসের বেতন-ভাতা প্রদান করা হবে। পাশাপাশি তাদের বসত বাড়িটি পুনঃনির্মাণ ও নিয়মিত খাওয়া-দাওয়া চালিয়ে নেয়ার ব্যবস্থা করা হয়েছে।