Primeedition
শামছুর রহমান
শনিবার, ৭ মার্চ ২০২৬, ৯:৫১ সকাল
অনলাইন সংস্করণ |144 ভিউ

আরিফ হত্যা মামলার প্রধান আসামিকে সঙ্গি সহ আটক। উদ্ধার হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি

ফাইল ফটো
ফাইল ফটো
মনিরামপুর থানার চাঞ্চল্যকর ও ক্লু-লেস আরিফ হত্যা মামলার রহস্য উদঘাটন, পুলিশ প্রধান আসামীসহ তার সঙ্গীকে আটক করেছে, উদ্ধার হয়েছে হত্যার কাজে ব্যবহৃত চাপাতি।
১ মার্চ মধ্যরাতে পূর্ব শত্রুতার জের ধরে ধারালো অস্ত্রের আঘাতে আরিফ হোসেন (১৯) কে হত্যা করা হয়। পরে লাশ গোপন করার জন্য মাছের ঘেরের ভিতর ফেলে দেয়। স্থানীয় জনসাধারণ বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট  করে মৃতদেহ ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করে।
নিহত আরিফ হোসেন এর বোন জুলিয়া আক্তার বাদী হয়ে মনিরামপুর থানার মামলা  করে।
ঘটনার বিষয় সংবাদ প্রাপ্তির পর পুলিশ সুপার যশোর এর দিক-নির্দেশনায় ডিবি যশোর এবং থানা পুলিশের চৌকস টিম যশোর মনিরামপুর থানা এলাকায় তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে।  ৪ মার্চ জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের এসআই(নিঃ)/অলক কুমার দে পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয় চৌকস টিম পুলিশি কলাকৌশল, আধুনিক তথ্য প্রযুত্তির ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাগেরহাট জেলার মংলা থানার শেখ আব্দুল হাই  সড়কস্ত হোটেল হাজী শেখ আব্দুস সালাম ইন্টারন্যাশনাল (আবাসিক) এর তৃতীয় তলার ৭ নম্বর রুম থেকে তদন্তে প্রাপ্ত আসামী ভিকটিমের সৎ বাবা সোহেল মাহমুদ(৩৬) ও তার সহযোগী ফুয়াদ হাসান সৌরভ (২৬)কে গ্রেফতার করে এবং উদ্ধার করে হত্যার কাজে ব্যবহৃত চাপাতি।
আসামীদেরকে ৫ মার্চ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদকের তথ্য

শামছুর রহমান

উপজেলা প্রতিনিধি (মনিরামপুর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ মাসে সারা দেশে বিএনপি ও অঙ্গসংগঠনের ৩৮ নেতাকর্মী নিহত

1

জামায়াতের বিক্ষোভ সমাবেশে উপস্থিতি প্রমাণ করে জনগণ গণভোটের

2

জামায়াতকে ৪ বার নিষিদ্ধ করেছে ৩ স্বৈরাচার । ৩ জনের পতন নিশ্

3

হাসিনাকে নিয়ে ভারত খেলছে

4

মনিরামপুর থানা পুলিশ মহাসিন হত্যা মামলার সন্দেহভাজন মুল আসাম

5

বিএনপির এমপি মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস

6

আসলাম এখন বিএনপি এমপির পিএস

7

আগস্ট মাস অতিতে গুরুত্বপূর্ণ না হলেও বর্তমানে গুরুত্বপূর্ণ।

8

গোপালগঞ্জ বিএনপিকে ডুবাতে এক বদরুল যথেষ্ট

9

হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেবে না ভারত

10

সড়কের বেহাল দশা। রয়েছে এতিম অবস্থায়। উদ্ধার করে না কেউ

11

জামায়াত ঠেকাতে আওয়ামীলীগ এনে লাভ হবে না

12

রক্তের বিনিময়ে অর্জিত জুলাইয়ের নতুন বাংলাদেশে নব্য ফ্যাসিব

13

ছাত্রলীগের পক্ষে ছাত্রদল। রাবির ঘটনায় শিবিরের নামে মামলা

14

সাজা বিএনপি নেতার অত্যাচার, বাড়ি ঘর ছাড়তে বাধ্য হচ্ছে আসল

15

৫ আগষ্ট ১১ দলের সমাবেশ

16

জামায়াত তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করলেন

17

এনসিপির সমাবেশের পাশে জামায়াত শিবিরের শো ডাউন

18

মাদক মামলায় ছাত্রদল সভাপতি আটক

19

জামায়াত সহ ১১ দলীয় জোট শ্রমিকরা বাদে সবদল ভারতের পকেটে

20