Primeedition
এম এ রশিদ
সোমবার, ৪ মে ২০২৬, ১২:৫৯ দুপুর
অনলাইন সংস্করণ |182 ভিউ

বেড়িবাঁধে ব্যবহৃত জিও বস্তা চুরি ঠেকাতে দ্বিপ ইউনিয়ন গাবুরায় মানববন্ধন

বেড়িবাঁধে ব্যবহৃত জিও বস্তা চুরি ঠেকাতে দ্বিপ ইউনিয়ন গাবুরায় মানববন্ধন
বেড়িবাঁধে ব্যবহৃত জিও বস্তা চুরি ঠেকাতে দ্বিপ ইউনিয়ন গাবুরায় মানববন্ধন


শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের বেডিবাঁধে ব্যবহৃত জিও বস্তা চুরি ঠেকাতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

শনিবার (২ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টায় ডুমুরিয়া এলাকায় বাংলাদেশে লিঙ্গ-সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাস (GRDRRIB) প্রকল্পের বাঁধ সুরক্ষা দল (EPG) সদস্যদের উদ্যোগে এ কর্মসূচিত পালিত হয়। 

ডুমুরিয়া অদম্য নারী বাঁধ সুরক্ষা দলের সভাপতি আনজুমান নাহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহানাজ খাতুন ছালমার সঞ্চালনায় বক্তব্য রাখেন সোরা নির্ভীক নারী বাঁধ সুরক্ষা দলের সভাপতি শিরিনা খাতুন, সাধারণ সম্পাদক ফাতেমা খাতুন, কোষাধ্যক্ষ শারমিন আক্তার, সদস্য আছিয়া খাতুন প্রমুখ। 


তারা বলেন, বেড়িবাঁধের গুরুত্বপূর্ণ রক্ষাকবচ হলো জিও ব্যাগ (বস্তা)। সরকার প্রতিবছর বেড়িবাঁধ সংরক্ষণে কোটি কোটি টাকা ব্যয় করছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কিছু অসাধু ব্যক্তি রাতের আধারে এসব জিও বস্তা চুরি করে নিয়ে যাচ্ছে, যা বাঁধের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। সম্প্রতি আমাদের এলাকার একটি পুকুর থেকে বিপুল পরিমাণ জিও বস্তা উদ্ধার করা হয়েছে—যা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়।

জিও বস্তা কাটা রোধ করা না গেলে ভবিষ্যতে মানুষের জীবন ও সম্পদ বড় ধরনের হুমকির মুখে পড়বে। এমতাবস্থায় জিও বস্তা কাটা রোধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।


প্রসঙ্গত এমবাসি অব সুইডেন ঢাকা ও ইউএন উইমেন এর সহযোগিতায় এবং এএফএডি, এএসডিডিডব্লিউ ও বিন্দু নারী উন্নয়ন সংগঠনের উদ্যোগে গাবুরা ইউনিয়নে জিআরডিআরআরআইবি নামক একটি প্রকল্প চলছে। সেই প্রকল্পের সদস্যদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
প্রতিবেদকের তথ্য

এম এ রশিদ

স্টাফ রিপোর্টার (শ্যামনগর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ মাসে সারা দেশে বিএনপি ও অঙ্গসংগঠনের ৩৮ নেতাকর্মী নিহত

1

জামায়াতের বিক্ষোভ সমাবেশে উপস্থিতি প্রমাণ করে জনগণ গণভোটের

2

জামায়াতকে ৪ বার নিষিদ্ধ করেছে ৩ স্বৈরাচার । ৩ জনের পতন নিশ্

3

হাসিনাকে নিয়ে ভারত খেলছে

4

মনিরামপুর থানা পুলিশ মহাসিন হত্যা মামলার সন্দেহভাজন মুল আসাম

5

বিএনপির এমপি মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস

6

আসলাম এখন বিএনপি এমপির পিএস

7

আগস্ট মাস অতিতে গুরুত্বপূর্ণ না হলেও বর্তমানে গুরুত্বপূর্ণ।

8

গোপালগঞ্জ বিএনপিকে ডুবাতে এক বদরুল যথেষ্ট

9

হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেবে না ভারত

10

সড়কের বেহাল দশা। রয়েছে এতিম অবস্থায়। উদ্ধার করে না কেউ

11

জামায়াত ঠেকাতে আওয়ামীলীগ এনে লাভ হবে না

12

রক্তের বিনিময়ে অর্জিত জুলাইয়ের নতুন বাংলাদেশে নব্য ফ্যাসিব

13

ছাত্রলীগের পক্ষে ছাত্রদল। রাবির ঘটনায় শিবিরের নামে মামলা

14

সাজা বিএনপি নেতার অত্যাচার, বাড়ি ঘর ছাড়তে বাধ্য হচ্ছে আসল

15

৫ আগষ্ট ১১ দলের সমাবেশ

16

জামায়াত তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করলেন

17

এনসিপির সমাবেশের পাশে জামায়াত শিবিরের শো ডাউন

18

মাদক মামলায় ছাত্রদল সভাপতি আটক

19

জামায়াত সহ ১১ দলীয় জোট শ্রমিকরা বাদে সবদল ভারতের পকেটে

20