Primeedition
গৌরব সাহা
বুধবার, ৪ মার্চ ২০২৬, ৮:৩৪ রাত
অনলাইন সংস্করণ |168 ভিউ

ছেলের ছয় খন্ড লা-শ নিয়ে শিবপুরে ফিরলেন বাবা

ছেলের ছয় খন্ড লা-শ নিয়ে শিবপুরে ফিরলেন বাবা
রাজধানী ঢাকার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হওয়া ওবায়দুল্লাহ ওরফে বাদলের লা*শের ছয়টি খণ্ড ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে তাঁর লাশ হস্তান্তর করা হয়।

ওবায়দুল্লাহর লা*শের একটি খণ্ড (বুকের অংশ) এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। লাশের পরিস্থিতি বিবেচনায় ওই খণ্ড ছাড়াই ময়নাতদন্ত সম্পন্ন করা হয় বলছেন স্বজনেরা।

গত বৃহস্পতিবার রাতে ওবায়দুল্লাহকে হত্যার পর লাশ সাত টুকরা করে বিভিন্ন জায়গায় ফেলা হয়। গত শুক্র ও শনিবার রাজধানীর নয়াপল্টন, গুলিস্তান ও কমলাপুর থেকে কাটা দুটি হাত, দুটি পা ও মাথা উদ্ধার করে পুলিশ। আঙুলের ছাপ সংগ্রহের মাধ্যমে পরিচয় শনাক্ত হয় মানবদেহের এসব খণ্ডিতাংশ ওবায়দুল্লাহর। এ ঘটনায় শাহিন নামের এক রুমমেটকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে লাশের বিভিন্ন টুকরা উদ্ধার করা হয়।

ওবায়দুল্লাহ (৩০) নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের তাতারকান্দি গ্রামের কৃষক হামিদ মিয়ার ছেলে। দুই ভাই ও দুই বোনের মধ্যে ওবায়দুল্লাহ ছিলেন সবার বড়। এলাকার লোকজন তাঁকে বাদল নামে চিনতেন।

সকালে ওবায়দুল্লাহর লা*শ আনতে মর্গে যান বাবা হামিদ মিয়া, চাচা মজিবর রহমান এবং ছোট ভাই জলিল মিয়া। ময়নাতদন্ত শেষে হস্তান্তরের পর লা*শবাহী ফ্রিজিং গাড়িতে ওবায়দুল্লাহর লাশ নিয়ে সন্ধ্যা পৌনে ছয়টায় বাড়ি ফেরেন তাঁরা।

নিহতের চাচা মজিবর রহমান গণমাধ্যমকে বলেন, ‘লা*শের ছয়টি খণ্ড নিয়ে বাড়িতে ফিরেছি। বুকের অংশটা এখনো উদ্ধার করা যায়নি। পুলিশ জানিয়েছে, ওই খণ্ডটাও উদ্ধারের চেষ্টা চালাচ্ছে তারা। আজ বাদ মাগরিব অর্থাৎ ইফতারের পর বাড়িসংলগ্ন ঈদগাহ মাঠে জানাজা শেষে এলাকার কবরস্থানে তাকে দাফন করা হ
প্রতিবেদকের তথ্য

গৌরব সাহা

জেলা প্রতিনিধি (নরসিংদী) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ মাসে সারা দেশে বিএনপি ও অঙ্গসংগঠনের ৩৮ নেতাকর্মী নিহত

1

জামায়াতের বিক্ষোভ সমাবেশে উপস্থিতি প্রমাণ করে জনগণ গণভোটের

2

জামায়াতকে ৪ বার নিষিদ্ধ করেছে ৩ স্বৈরাচার । ৩ জনের পতন নিশ্

3

হাসিনাকে নিয়ে ভারত খেলছে

4

মনিরামপুর থানা পুলিশ মহাসিন হত্যা মামলার সন্দেহভাজন মুল আসাম

5

বিএনপির এমপি মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস

6

আসলাম এখন বিএনপি এমপির পিএস

7

আগস্ট মাস অতিতে গুরুত্বপূর্ণ না হলেও বর্তমানে গুরুত্বপূর্ণ।

8

গোপালগঞ্জ বিএনপিকে ডুবাতে এক বদরুল যথেষ্ট

9

হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেবে না ভারত

10

সড়কের বেহাল দশা। রয়েছে এতিম অবস্থায়। উদ্ধার করে না কেউ

11

জামায়াত ঠেকাতে আওয়ামীলীগ এনে লাভ হবে না

12

রক্তের বিনিময়ে অর্জিত জুলাইয়ের নতুন বাংলাদেশে নব্য ফ্যাসিব

13

ছাত্রলীগের পক্ষে ছাত্রদল। রাবির ঘটনায় শিবিরের নামে মামলা

14

সাজা বিএনপি নেতার অত্যাচার, বাড়ি ঘর ছাড়তে বাধ্য হচ্ছে আসল

15

৫ আগষ্ট ১১ দলের সমাবেশ

16

জামায়াত তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করলেন

17

এনসিপির সমাবেশের পাশে জামায়াত শিবিরের শো ডাউন

18

মাদক মামলায় ছাত্রদল সভাপতি আটক

19

জামায়াত সহ ১১ দলীয় জোট শ্রমিকরা বাদে সবদল ভারতের পকেটে

20