Primeedition
শামছুর রহমান
শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৮ দুপুর
অনলাইন সংস্করণ |148 ভিউ

চুরি হওয়া টাকার অংশ বিশেষ সহ ২ চোর মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার

ফাইল ফটো
ফাইল ফটো
যশোরের মণিরামপুর থানাধীন রোহিতা বাজারে একটি মোবাইল ব্যাংকিং দোকান থেকে ৪ লাখ ৩০ হাজার টাকা চুরির ঘটনায় চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪টা ৪৭ মিনিটে রোহিতা বাজার ইউনিয়ন পরিষদের ডান পাশে অবস্থিত “জাহিদ টেলিকম/মুছা স্টোর” নামে বিকাশ ও মোবাইল ব্যাংকিংয়ের দোকানে এ চুরির ঘটনা ঘটে। দোকানের মালিক আছরের নামাজ আদায়ের উদ্দেশ্যে পাশের রোহিতা বাজার জামে মসজিদে যান। যাওয়ার আগে তিনি ক্যাশ ড্রয়ারে নগদ ৪ লাখ ৩০ হাজার টাকা রেখে ড্রয়ারে তালা দেন এবং দোকানের শাটার খোলা রেখে সামনের কলাপসিবল গেট টেনে দিয়ে যান।
নামাজ শেষে ফিরে এসে তিনি দেখতে পান দোকানের কলাপসিবল গেট খোলা, ক্যাশ ড্রয়ারের তালা ভাঙা এবং ড্রয়ারে রাখা নগদ ৪ লাখ ৩০ হাজার টাকা চুরি হয়ে গেছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার যশোরের নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই (নি:) দেবব্রত ঘোষ সঙ্গীয় টিম ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করেন। পরবর্তীতে ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অভিযান চালিয়ে মোঃ মমিন গাজী (৩৫), পিতা-মৃত আনসার গাজী এবং মোঃ রফিক গাজী, পিতা-মোঃ ফজলু গাজী—দ্বয়কে আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে চোরাই ৬০ হাজার টাকা, চুরির কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত দুই আসামিকে ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আসামিরা খুলনা জেলার পাইকগাছা থানার বিরাশি গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রতিবেদকের তথ্য

শামছুর রহমান

উপজেলা প্রতিনিধি (মনিরামপুর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ মাসে সারা দেশে বিএনপি ও অঙ্গসংগঠনের ৩৮ নেতাকর্মী নিহত

1

জামায়াতের বিক্ষোভ সমাবেশে উপস্থিতি প্রমাণ করে জনগণ গণভোটের

2

জামায়াতকে ৪ বার নিষিদ্ধ করেছে ৩ স্বৈরাচার । ৩ জনের পতন নিশ্

3

হাসিনাকে নিয়ে ভারত খেলছে

4

মনিরামপুর থানা পুলিশ মহাসিন হত্যা মামলার সন্দেহভাজন মুল আসাম

5

বিএনপির এমপি মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস

6

আসলাম এখন বিএনপি এমপির পিএস

7

আগস্ট মাস অতিতে গুরুত্বপূর্ণ না হলেও বর্তমানে গুরুত্বপূর্ণ।

8

গোপালগঞ্জ বিএনপিকে ডুবাতে এক বদরুল যথেষ্ট

9

হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেবে না ভারত

10

সড়কের বেহাল দশা। রয়েছে এতিম অবস্থায়। উদ্ধার করে না কেউ

11

জামায়াত ঠেকাতে আওয়ামীলীগ এনে লাভ হবে না

12

রক্তের বিনিময়ে অর্জিত জুলাইয়ের নতুন বাংলাদেশে নব্য ফ্যাসিব

13

ছাত্রলীগের পক্ষে ছাত্রদল। রাবির ঘটনায় শিবিরের নামে মামলা

14

সাজা বিএনপি নেতার অত্যাচার, বাড়ি ঘর ছাড়তে বাধ্য হচ্ছে আসল

15

৫ আগষ্ট ১১ দলের সমাবেশ

16

জামায়াত তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করলেন

17

এনসিপির সমাবেশের পাশে জামায়াত শিবিরের শো ডাউন

18

মাদক মামলায় ছাত্রদল সভাপতি আটক

19

জামায়াত সহ ১১ দলীয় জোট শ্রমিকরা বাদে সবদল ভারতের পকেটে

20