Primeedition
শামছুর রহমান
বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ৫:০০ বিকাল
অনলাইন সংস্করণ |131 ভিউ

মোটরসাইকেল পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ফাইল ফটো
ফাইল ফটো
 যশোরের মণিরামপুর উপজেলার লাউড়ী মোড়স্থ পাওয়ার স্টেশনের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান রানু (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।৭ এপ্রিল বিকেলে দ্রুতগামী একটি পিকআপের সাথে বিপরীত দিক থেকে আশা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
​নিহত মেহেদী হাসান রানু পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার বেলকাটি গ্রামের রকিব মৌরির একমাত্র ছেলে। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটিতে এখন শোকের ছায়া নেমে এসেছে।
​​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী হাসান তার মোটরসাইকেল নিয়ে মণিরামপুর-কেশবপুর সড়কের লাউড়ী মোড় এলাকা অতিক্রম করছিলেন। এসময় পাওয়ার স্টেশনের সামনে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ তাকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে, মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মেহেদীর মৃত্যু হয়।
​দুর্ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা ঘাতক পিকআপটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরে তারা পিকআপটি মণিরামপুর হাসপাতালের সামনে এনে বিক্ষোভ করে এ সময় তারা চালকের শাস্তির করেন। স্থানীয়দের অভিযোগ, চালকের বেপরোয়া গতি ও অমনোযোগিতার কারণেই এই প্রাণহানি ঘটেছে।
​​খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হতাহতদের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে। জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফাতেমা খাতুন মেহেদীকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেদকের তথ্য

শামছুর রহমান

উপজেলা প্রতিনিধি (মনিরামপুর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ মাসে সারা দেশে বিএনপি ও অঙ্গসংগঠনের ৩৮ নেতাকর্মী নিহত

1

জামায়াতের বিক্ষোভ সমাবেশে উপস্থিতি প্রমাণ করে জনগণ গণভোটের

2

জামায়াতকে ৪ বার নিষিদ্ধ করেছে ৩ স্বৈরাচার । ৩ জনের পতন নিশ্

3

হাসিনাকে নিয়ে ভারত খেলছে

4

মনিরামপুর থানা পুলিশ মহাসিন হত্যা মামলার সন্দেহভাজন মুল আসাম

5

বিএনপির এমপি মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস

6

আসলাম এখন বিএনপি এমপির পিএস

7

আগস্ট মাস অতিতে গুরুত্বপূর্ণ না হলেও বর্তমানে গুরুত্বপূর্ণ।

8

গোপালগঞ্জ বিএনপিকে ডুবাতে এক বদরুল যথেষ্ট

9

হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেবে না ভারত

10

সড়কের বেহাল দশা। রয়েছে এতিম অবস্থায়। উদ্ধার করে না কেউ

11

জামায়াত ঠেকাতে আওয়ামীলীগ এনে লাভ হবে না

12

রক্তের বিনিময়ে অর্জিত জুলাইয়ের নতুন বাংলাদেশে নব্য ফ্যাসিব

13

ছাত্রলীগের পক্ষে ছাত্রদল। রাবির ঘটনায় শিবিরের নামে মামলা

14

সাজা বিএনপি নেতার অত্যাচার, বাড়ি ঘর ছাড়তে বাধ্য হচ্ছে আসল

15

৫ আগষ্ট ১১ দলের সমাবেশ

16

জামায়াত তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করলেন

17

এনসিপির সমাবেশের পাশে জামায়াত শিবিরের শো ডাউন

18

মাদক মামলায় ছাত্রদল সভাপতি আটক

19

জামায়াত সহ ১১ দলীয় জোট শ্রমিকরা বাদে সবদল ভারতের পকেটে

20