Primeedition
গৌরব সাহা
শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৮ দুপুর
অনলাইন সংস্করণ |158 ভিউ

নরসিংদীতে শিশু জুনায়েদ হ*ত্যা: এক কিশোর আটক

নরসিংদীতে শিশু জুনায়েদ হ*ত্যা: এক কিশোর আটক
নরসিংদীতে জুনাইদ (৯) হত্যা মামলায় কিশোর আটক, আদালতে স্বীকারোক্তি
‎নরসিংদী মডেল থানার আলোচিত জুনাইদ (৯) হত্যা মামলায় আইনের সংঘাতে জড়িত এক কিশোরকে আটক করেছে পুলিশ। আটককৃত কিশোর বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
‎আটককৃত প্রধান আসামি আশেক এলাহী ওরফে মেহেদী হাসান (১৬) একই এলাকার জজ মিয়ার ছেলে।
‎জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ১০টার দিকে নরসিংদী থানাধীন বাগহাটা পশ্চিমপাড়া এলাকায় জনৈক মোতালেব মিয়ার পরিত্যক্ত বাড়ির পূর্ব পাশে কামাল মিয়ার মালিকানাধীন একটি ডোবা থেকে কচুরিপানার ওপর পড়ে থাকা অবস্থায় শিশু জুনাইদের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি নরসিংদী মডেল থানা পুলিশকে অবহিত করেন।
‎সংবাদ পেয়ে থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃতদেহের পরিচয় শনাক্ত করে পরিবারের সদস্যদের জানানো হয়। সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
‎এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানা-এ মামলা নং-৩৮(২)২৬, ধারা ৩০২/২০১/৩৪ দণ্ডবিধি মোতাবেক মামলা রুজু করা হয়। পরবর্তীতে ২৬ ফেব্রুয়ারি রাতে নরসিংদীর বাগহাটা এলাকা থেকে আইনের সংঘাতে জড়িত মেহেদীকে আটক করা হয়।
‎আটককৃত কিশোর পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
প্রতিবেদকের তথ্য

গৌরব সাহা

জেলা প্রতিনিধি (নরসিংদী) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ মাসে সারা দেশে বিএনপি ও অঙ্গসংগঠনের ৩৮ নেতাকর্মী নিহত

1

জামায়াতের বিক্ষোভ সমাবেশে উপস্থিতি প্রমাণ করে জনগণ গণভোটের

2

জামায়াতকে ৪ বার নিষিদ্ধ করেছে ৩ স্বৈরাচার । ৩ জনের পতন নিশ্

3

হাসিনাকে নিয়ে ভারত খেলছে

4

মনিরামপুর থানা পুলিশ মহাসিন হত্যা মামলার সন্দেহভাজন মুল আসাম

5

বিএনপির এমপি মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস

6

আসলাম এখন বিএনপি এমপির পিএস

7

আগস্ট মাস অতিতে গুরুত্বপূর্ণ না হলেও বর্তমানে গুরুত্বপূর্ণ।

8

গোপালগঞ্জ বিএনপিকে ডুবাতে এক বদরুল যথেষ্ট

9

হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেবে না ভারত

10

সড়কের বেহাল দশা। রয়েছে এতিম অবস্থায়। উদ্ধার করে না কেউ

11

জামায়াত ঠেকাতে আওয়ামীলীগ এনে লাভ হবে না

12

রক্তের বিনিময়ে অর্জিত জুলাইয়ের নতুন বাংলাদেশে নব্য ফ্যাসিব

13

ছাত্রলীগের পক্ষে ছাত্রদল। রাবির ঘটনায় শিবিরের নামে মামলা

14

সাজা বিএনপি নেতার অত্যাচার, বাড়ি ঘর ছাড়তে বাধ্য হচ্ছে আসল

15

৫ আগষ্ট ১১ দলের সমাবেশ

16

জামায়াত তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করলেন

17

এনসিপির সমাবেশের পাশে জামায়াত শিবিরের শো ডাউন

18

মাদক মামলায় ছাত্রদল সভাপতি আটক

19

জামায়াত সহ ১১ দলীয় জোট শ্রমিকরা বাদে সবদল ভারতের পকেটে

20