Primeedition
এম এ রশিদ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৩ দুপুর
অনলাইন সংস্করণ |278 ভিউ

শ্যামনগরে সনাতন ধর্মাবলম্বীকে মারধর ও দেশত্যাগের হুমকির অভিযোগ

শ্যামনগরে সনাতন ধর্মাবলম্বীকে মারধর ও দেশত্যাগের হুমকির অভিযোগ
শ্যামনগরে সনাতন ধর্মাবলম্বীকে মারধর ও দেশত্যাগের হুমকির অভিযোগ


সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে এক সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিকে শারীরিক লাঞ্ছনা ও জোরপূর্বক দেশত্যাগের (ভারত পাঠিয়ে দেওয়ার) হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার ঘাসকাটা গ্রামে গত ১২ এপ্রিল রবিবার এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী দেবাশীষ মন্ডল অভিযোগ করেন স্থানীয় আনোয়ার মির্জার সঙ্গে তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে বিরোধের জেরে তিনি ক্ষিপ্ত হয়ে পড়েন এবং একপর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মারধরের সময় অভিযুক্ত আনোয়ার মির্জা দেবাশীষ মন্ডলকে দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার হুমকি দেন বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী দেবাশীষ মন্ডল বলেন আমাকে অন্যায়ভাবে মারধর করা হয়েছে। শুধু তাই নয় আমার নিজ দেশে থাকার অধিকার নিয়ে প্রশ্ন তুলে আমাকে ইন্ডিয়া চলে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে ভুক্তভোগীর প্রতিবেশী মোঃ ফেরদৌস শেখ বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার মতো এমন হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
স্থানীয়রা জানাননসাম্প্রদায়িক সম্প্রীতির জনপদ হিসেবে পরিচিত এই এলাকায় এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত আনোয়ার মির্জার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত ভুক্তভোগী দেবাশীষ মন্ডল শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
প্রতিবেদকের তথ্য

এম এ রশিদ

স্টাফ রিপোর্টার (শ্যামনগর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ মাসে সারা দেশে বিএনপি ও অঙ্গসংগঠনের ৩৮ নেতাকর্মী নিহত

1

জামায়াতের বিক্ষোভ সমাবেশে উপস্থিতি প্রমাণ করে জনগণ গণভোটের

2

জামায়াতকে ৪ বার নিষিদ্ধ করেছে ৩ স্বৈরাচার । ৩ জনের পতন নিশ্

3

হাসিনাকে নিয়ে ভারত খেলছে

4

মনিরামপুর থানা পুলিশ মহাসিন হত্যা মামলার সন্দেহভাজন মুল আসাম

5

বিএনপির এমপি মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস

6

আসলাম এখন বিএনপি এমপির পিএস

7

আগস্ট মাস অতিতে গুরুত্বপূর্ণ না হলেও বর্তমানে গুরুত্বপূর্ণ।

8

গোপালগঞ্জ বিএনপিকে ডুবাতে এক বদরুল যথেষ্ট

9

হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেবে না ভারত

10

সড়কের বেহাল দশা। রয়েছে এতিম অবস্থায়। উদ্ধার করে না কেউ

11

জামায়াত ঠেকাতে আওয়ামীলীগ এনে লাভ হবে না

12

রক্তের বিনিময়ে অর্জিত জুলাইয়ের নতুন বাংলাদেশে নব্য ফ্যাসিব

13

ছাত্রলীগের পক্ষে ছাত্রদল। রাবির ঘটনায় শিবিরের নামে মামলা

14

সাজা বিএনপি নেতার অত্যাচার, বাড়ি ঘর ছাড়তে বাধ্য হচ্ছে আসল

15

৫ আগষ্ট ১১ দলের সমাবেশ

16

জামায়াত তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করলেন

17

এনসিপির সমাবেশের পাশে জামায়াত শিবিরের শো ডাউন

18

মাদক মামলায় ছাত্রদল সভাপতি আটক

19

জামায়াত সহ ১১ দলীয় জোট শ্রমিকরা বাদে সবদল ভারতের পকেটে

20