Primeedition
এম এ রশিদ
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২:১৯ দুপুর
অনলাইন সংস্করণ |226 ভিউ

সুন্দরবনে আবারও দস্যু তৎপরতা গুলিতে আহত কাঁকড়া শিকারি

সুন্দরবনে আবারও দস্যু তৎপরতা গুলিতে আহত কাঁকড়া শিকারি

সুন্দরবনে আবারও দস্যু তৎপরতা গুলিতে আহত কাঁকড়া শিকারি

দক্ষিণ পশ্চিমাঞ্চলের বনজীবীদের জন্য আতঙ্কের নাম হয়ে উঠছে সুন্দরবনের বনদস্যু। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা এ বনদস্যুদের গুলিতে আতিয়ার রহমান ৬৫ নামে এক কাঁকড়া শিকারি গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার ৭ ই এপ্রিল সকাল আনুমানিক ১০টার দিকে কলাগাছিয়া মুল্লি খালের ভারানির মুখ এলাকায় এ ঘটনা ঘটে। আহত আতিয়ার রহমান বুড়িগোয়ালিনী ইউনিয়নের মৃত মান্দার গাজীর ছেলে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী জীবিকার তাগিদে প্রতিদিনের মতো ওই দিনও সুন্দরবনের নির্দিষ্ট এলাকায় কাঁকড়া ধরতে যান আতিয়ার রহমান। হঠাৎ করে বনদস্যুদের একটি দল সেখানে উপস্থিত হয়ে জেলেদের লক্ষ্য করে গুলি চালায়। এতে আতিয়ার রহমান গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
সহযোগী জেলেরা জীবন ঝুঁকি নিয়ে তাকে উদ্ধার করে দ্রুত নিরাপদ স্থানে নিয়ে আসেন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় জেলেরা জানান সুন্দরবনের বিভিন্ন খাল ও নদীতে প্রায়ই বনদস্যুদের উপস্থিতি দেখা যায়, যা তাদের জীবিকা নির্বাহকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক বলেন গুলিবিদ্ধ অবস্থায় আতিয়ার রহমান আমাদের কাছে আসেন। আমরা দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি এবং বিষয়টি বাংলাদেশ পুলিশ ও কোস্টগার্ডকে জানানো হয়েছে।

স্থানীয়দের দাবি বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধে কার্যকর অভিযান জোরদার না হলে সুন্দরবননির্ভর হাজারো মানুষের জীবন আরও অনিশ্চয়তার মুখে পড়বে।


প্রতিবেদকের তথ্য

এম এ রশিদ

স্টাফ রিপোর্টার (শ্যামনগর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ মাসে সারা দেশে বিএনপি ও অঙ্গসংগঠনের ৩৮ নেতাকর্মী নিহত

1

জামায়াতের বিক্ষোভ সমাবেশে উপস্থিতি প্রমাণ করে জনগণ গণভোটের

2

জামায়াতকে ৪ বার নিষিদ্ধ করেছে ৩ স্বৈরাচার । ৩ জনের পতন নিশ্

3

হাসিনাকে নিয়ে ভারত খেলছে

4

মনিরামপুর থানা পুলিশ মহাসিন হত্যা মামলার সন্দেহভাজন মুল আসাম

5

বিএনপির এমপি মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস

6

আসলাম এখন বিএনপি এমপির পিএস

7

আগস্ট মাস অতিতে গুরুত্বপূর্ণ না হলেও বর্তমানে গুরুত্বপূর্ণ।

8

গোপালগঞ্জ বিএনপিকে ডুবাতে এক বদরুল যথেষ্ট

9

হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেবে না ভারত

10

সড়কের বেহাল দশা। রয়েছে এতিম অবস্থায়। উদ্ধার করে না কেউ

11

জামায়াত ঠেকাতে আওয়ামীলীগ এনে লাভ হবে না

12

রক্তের বিনিময়ে অর্জিত জুলাইয়ের নতুন বাংলাদেশে নব্য ফ্যাসিব

13

ছাত্রলীগের পক্ষে ছাত্রদল। রাবির ঘটনায় শিবিরের নামে মামলা

14

সাজা বিএনপি নেতার অত্যাচার, বাড়ি ঘর ছাড়তে বাধ্য হচ্ছে আসল

15

৫ আগষ্ট ১১ দলের সমাবেশ

16

জামায়াত তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করলেন

17

এনসিপির সমাবেশের পাশে জামায়াত শিবিরের শো ডাউন

18

মাদক মামলায় ছাত্রদল সভাপতি আটক

19

জামায়াত সহ ১১ দলীয় জোট শ্রমিকরা বাদে সবদল ভারতের পকেটে

20