Primeedition
মোঃ মাসুদুর রহমান
সোমবার, ২ মার্চ ২০২৬, ৭:০৬ বিকাল
অনলাইন সংস্করণ |168 ভিউ

যশোরে চোরাই মোটরসাইকেলসহ দুই যুবক আটক

যশোরে চোরাই মোটরসাইকেলসহ দুই যুবক আটক
যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার ব্যবসায়ী মাহমুদুল ইসলামের চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার হয়েছে। কাকতালীয়ভাবে, ঠিক তিন বছর আগের মতো রমজান মাসেই উদ্ধার হলো তার মোটরসাইকেলটি। এ ঘটনায় চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

তারা হলেন, বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের জহুরপুর গ্রামের নাজমুল ইসলাম ও তেলকুপ গ্রামের পলাশ।

রোববার দুপুরে শহরের চাঁচড়া মোড় এলাকা থেকে মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়। 

ভুক্তভোগী মাহমুদুল ইসলাম জানান, তিন বছর আগে রমজান মাসে দুপুরের নামাজ আদায় করতে চাঁচড়া চেকপোস্ট এলাকার একটি মসজিদে গিয়েছিলেন তিনি। নামাজ শেষে বেরিয়ে দেখেন, তার অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। এ সময় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেও মোটরসাইকেলটির সন্ধান পাননি তিনি।

রোববার দুপুরে হঠাৎ যশোর জেলা স্কুলের সামনে নিজের মোটরসাইকেলটি অন্য একজনকে চালাতে দেখেন মাহমুদুল। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে তিনি মোটরসাইকেল নিয়ে ধাওয়া করেন। চাঁচড়া চেকপোস্ট এলাকায় স্থানীয়দের সহযোগিতায় মোটরসাইকেলসহ ওই ব্যক্তিকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। চোরচক্রের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে।

প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ মাসে সারা দেশে বিএনপি ও অঙ্গসংগঠনের ৩৮ নেতাকর্মী নিহত

1

জামায়াতের বিক্ষোভ সমাবেশে উপস্থিতি প্রমাণ করে জনগণ গণভোটের

2

জামায়াতকে ৪ বার নিষিদ্ধ করেছে ৩ স্বৈরাচার । ৩ জনের পতন নিশ্

3

হাসিনাকে নিয়ে ভারত খেলছে

4

মনিরামপুর থানা পুলিশ মহাসিন হত্যা মামলার সন্দেহভাজন মুল আসাম

5

বিএনপির এমপি মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস

6

আসলাম এখন বিএনপি এমপির পিএস

7

আগস্ট মাস অতিতে গুরুত্বপূর্ণ না হলেও বর্তমানে গুরুত্বপূর্ণ।

8

গোপালগঞ্জ বিএনপিকে ডুবাতে এক বদরুল যথেষ্ট

9

হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেবে না ভারত

10

সড়কের বেহাল দশা। রয়েছে এতিম অবস্থায়। উদ্ধার করে না কেউ

11

জামায়াত ঠেকাতে আওয়ামীলীগ এনে লাভ হবে না

12

রক্তের বিনিময়ে অর্জিত জুলাইয়ের নতুন বাংলাদেশে নব্য ফ্যাসিব

13

ছাত্রলীগের পক্ষে ছাত্রদল। রাবির ঘটনায় শিবিরের নামে মামলা

14

সাজা বিএনপি নেতার অত্যাচার, বাড়ি ঘর ছাড়তে বাধ্য হচ্ছে আসল

15

৫ আগষ্ট ১১ দলের সমাবেশ

16

জামায়াত তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করলেন

17

এনসিপির সমাবেশের পাশে জামায়াত শিবিরের শো ডাউন

18

মাদক মামলায় ছাত্রদল সভাপতি আটক

19

জামায়াত সহ ১১ দলীয় জোট শ্রমিকরা বাদে সবদল ভারতের পকেটে

20