Primeedition
গৌরব সাহা
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৬:১৬ বিকাল
অনলাইন সংস্করণ |168 ভিউ

সড়ক সংস্কার শেষে পুনর্নির্মাণ হবে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের মোড়াল

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি
নরসিংদীর রায়পুরা উপজেলায় অবস্থিত বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের নামে নির্মিত জেলার একমাত্র মোড়ালটি ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় সাময়িকভাবে অপসারণ করা হয়েছে। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) সড়ক ও জনপথ অধিদপ্তর এবং ছয় লেন প্রকল্পে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে রায়পুরা উপজেলার মতিউরনগর এলাকায় অবস্থিত মোড়ালটি সরিয়ে নেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সড়ক নির্মাণকাজ শেষ হলে বর্তমান মোড়ালের আদল ও নকশা বজায় রেখে এটি পুনরায় যথাযথ স্থানে স্থাপন করা হবে। 

এদিকে মোড়ালটি অপসারণের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এতে সাধারণ মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। 

মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে জেলা পরিষদের অর্থায়নে নির্মিত বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এই মোড়ালটি এলাকার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে পরিচিত ছিল। মহাসড়ক প্রশস্তকরণের কারণে এটি সাময়িকভাবে ভেঙে ফেলা হলেও পুনর্নির্মাণের আশ্বাসে তারা সন্তোষ প্রকাশ করেছেন। 

রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা বলেন, “ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পের কাজ বাস্তবায়নের স্বার্থে মোড়ালটি সাময়িকভাবে অপসারণ করা হয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাই অবগত রয়েছে এবং সড়ক নির্মাণ শেষ হলে এটি পুনরায় স্থাপন করা হবে।” 

জেলা সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, তাদের অর্থায়নেই সড়কের পাশে একই নকশা ও নান্দনিকতায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের মোড়ালটি পুনর্নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রতিবেদকের তথ্য

গৌরব সাহা

জেলা প্রতিনিধি (নরসিংদী) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20