Primeedition
শামছুর রহমান
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ২:০০ রাত
অনলাইন সংস্করণ |18 ভিউ

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

ফাইল ফটো
ফাইল ফটো
বগুড়ায় ইয়াবাসহ আব্দুল্লাহ আল রাহাত মামুন নামের এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

২৬ জুলাই বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) মো. আতোয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আব্দুল্লাহ আল রাহাত মামুন (২২) সদর উপজেলার চারমাথা ধমকপাড়া মহল্লার মতিয়ার রহমানের ছেলে। তিনি শহর ছাত্রদল ১৫ নম্বর ওয়ার্ড ইউনিটের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ জানায়, মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি চলছিল। গোপন তথ্যের ভিত্তিতে ডিবির একটি টিম শহরের ইয়াকুবিয়া স্কুল মোড়ের কাজী ওয়াকফো টাওয়ারের পাশের রাস্তায় সন্দেহভাজন তরুণের দেহ তল্লাশি করে। আব্দুল্লাহ আল রাহাত মামুনের সঙ্গে রাখা মাঝারি আকারের স্পিকার বক্সের মধ্যে বিশেষ কায়দায় রাখা দুই হাজার পিস ইয়াবা জব্দ করে ডিবি।

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, আটকের পর মাদক কারবারিকে জিজ্ঞাসাবাদ করলে আরও তথ্য দেয়। পরে বগুড়া চারমাথা ভবেরবাজার এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠান আলামিন ওয়েল্ডিং অ্যান্ড ওয়ার্কশপে অভিযান চালানো হয়। সেখান থেকে আরও ১০০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।

তিনি আরও বলেন, আসামি দীর্ঘদিন ধরে শহরের মাদকের কারবার করতেন। তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিবেদকের তথ্য

শামছুর রহমান

উপজেলা প্রতিনিধি (মনিরামপুর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20