কুমিল্লা ১০ আসন জামায়াতের প্রার্থী কেন্দ্রীয় ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইয়াছিন আরাফাত বলেছেন, আমরা দুর্নীতি, চাঁদাবাজি, মাদক কারবার করবো না কাউকে করতে দেবো- না। নাঙ্গলকোটে প্রতিহিংসা, গ্রুপিং, হত্যার রাজনীতি ছিল আমরা নির্বাচিত হলে নাঙ্গলকোটে হানাহানির কবর রচনা করবো। আমরা নির্বাচিত হলে নাঙ্গলকোটে অন্য কোনো দল ও মতের মানুষ নিগৃহের শিকার হবে না, জামায়াতে ইসলামী দ্বারা কোনো লোকের ক্ষতি হবে না। আমরা নতুন নাঙ্গলকোট-লালমাই গঠনে অগ্রসর হবো।
শনিবার বিকালে নাঙ্গলকোট উপজেলা সদরে ১০ দলীয় জোট সমর্থিত জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইয়াছিন আরাফাত মিছিল পরবর্তী সরকারি কলেজ প্রধান ফটক এলাকায় আয়োজিত নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।