Primeedition
মোঃ আরিফুল ইসলাম
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১০:১০ দুপুর
অনলাইন সংস্করণ |228 ভিউ

৮ম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এন টি আর সি এ

নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি
৮ম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এন টি আর সি এ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে তিন অধিদপ্তর ভিত্তিক শূন্যপদে ৩ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে পরীক্ষার আবেদনপত্রের লিংক  http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে জন্য ফরমে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিটি https://ntrca.gov.bd এবং http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। 

এ পরীক্ষার আবেদন ৩ থেকে ১৯ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। ২০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ পর্যন্ত টাকা জমা দেয়া যাবে।

 নিয়োগ পরীক্ষার নম্বর বন্টন ও সময়: এমসিকিউ পরীক্ষার সময় ১ ঘণ্টা। নম্বর ৮০। শিক্ষাগত যোগ্যতার সনদ ১২। মৌখিক পরীক্ষায় ৮। মোট নম্বর ১০০ ও পাস নম্বর ৪০ শতাংশ নম্বর পেতে হবে আলাদাভাবে।

মোট ৮০ টি এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর, তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ (দশমিক দুই পাঁচ) নম্বর বিয়োগ হবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

পরীক্ষার বিষয়গুলো: বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী), প্রশাসনিক ব্যবস্থাপনা (আইন, বিধি-প্রবিধি, নীতিমালা, পরিপত্র ও আদেশগুলো), আর্থিক ব্যবস্থাপনা এবং অধিদপ্তর অনুসার উল্লিখিত বিষয়গুলো।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা। কারিগরি শিক্ষা অধিদপ্তরের কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা ও কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট মৌলিক জ্ঞান, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মাদরাসা শিক্ষা ব্যবস্থাপনা, আল কুরআন, হাদিস, ফিকাহ, আরবি ভাষা ও ইসলামি শিক্ষা।

যোগ্যতা ও অভিজ্ঞতা: তিন অধিদপ্তরের সর্বশেষ জারিকৃত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা মোতাবেক কাম্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রযোজ্য।

নিয়োগ সুপারিশ প্রক্রিয়া: এমসিকিউ ও মৌখিক পরীক্ষা শেষে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম ও প্রতিষ্ঠান পছন্দক্রম অনুসারে টেলিটকের তত্ত্বাবধানে সফটওয়্যারের সাহায্যে শতভাগ অটোমেশন-স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিয়োগ সুপারিশ কার্যক্রম সম্পাদন করা হবে।

বিজ্ঞপ্তিতে তিন অধিদপ্তরের আওতায় থাকা শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানদের শূন্যপদের তথ্য দেয়া হয়েছে। তাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্যপদ রয়েছে ১০ হাজার ২৭৮টি। কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্যপদ ১৯০টি এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্যপদ রয়েছে ৩ হাজার ১৩১টি। তিন অধিদপ্তরের সর্বমোট শূন্যপদের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৯৯টি
প্রতিবেদকের তথ্য

মোঃ আরিফুল ইসলাম

জেলা প্রতিনিধি (দিনাজপুর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20