Primeedition
গৌরব সাহা
রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৬ দুপুর
অনলাইন সংস্করণ |140 ভিউ

মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মোল্লার জানাজা সম্পন্ন, গার্ড অব অনার প্রদান

মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মোল্লার জানাজা সম্পন্ন, গার্ড অব অনার প্রদান

নরসিংদী জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক, আব্দুর রশিদ মোল্লা-এর জানাজা আজ শনিবার বাদ আছর নরসিংদী জেলা কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

জানাজার পূর্বে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত সকলেই গভীর শ্রদ্ধায় তাঁর অবদান স্মরণ করেন।

জানাজায় মরহুমের বড় ছেলে আব্দুল্লাহ আল বাকি পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্যে তাঁর পিতার রূহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে নরসিংদী জেলা বিএনপির পক্ষ থেকে মরহুমের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ। তিনি তাঁর বক্তব্যে মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ড গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। 
এছাড়াও উপস্থিত বীর মুক্তিযোদ্ধাগণ মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।

জানাজায় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। 

মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দেশ ও সমাজের কল্যাণে তাঁর অবদান চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।

নরসিংদী জেলা বিএনপির পক্ষ থেকে মরহুমের রূহের মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আমিন।
প্রতিবেদকের তথ্য

গৌরব সাহা

জেলা প্রতিনিধি (নরসিংদী) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20