Primeedition
গৌরব সাহা
রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২০ দুপুর
অনলাইন সংস্করণ |132 ভিউ

নির্বাচিত হলে নরসিংদীর চরাঞ্চলের দ্বন্দ্ব চিরতরে বন্ধ করা হবে: খায়রুল কবির খোকন

নির্বাচিত হলে নরসিংদীর চরাঞ্চলের দ্বন্দ্ব চিরতরে বন্ধ করা হবে: খায়রুল কবির খোকন
নরসিংদী প্রতিনিধি:
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, নরসিংদীর চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলমান বিরোধ, দ্বন্দ্ব ও অস্থিতিশীল পরিস্থিতি চিরতরে বন্ধ করা হবে। এজন্য আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয় নিশ্চিত করতে হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নরসিংদীর চরাঞ্চলের আলোকবালীতে অনুষ্ঠিত এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, বিগত সময়ে জবাবদিহিমূলক সরকার না থাকায় আলোকবালী এলাকায় কোনো মৌলিক অবকাঠামোগত উন্নয়ন হয়নি। নরসিংদীর সঙ্গে আলোকবালীর একমাত্র যোগাযোগ মাধ্যম হলো নৌপথ। অথচ এই নৌপথ খননের নামে আওয়ামী লীগ লুটপাট চালিয়েছে, যার ফল ভোগ করছে এ এলাকার সাধারণ মানুষ।

তিনি আরও বলেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে আলোকবালীবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী এখানে একটি সেতু নির্মাণ করা হবে। পাশাপাশি নদী খননের মাধ্যমে নৌপথ চলাচলের উপযোগী করা হবে।

এসময় আলোকবালী আব্দুল মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক স্থানীয় ভোটার উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের তথ্য

গৌরব সাহা

জেলা প্রতিনিধি (নরসিংদী) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20