নরসিংদী-৫ (রায়পুরা) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আশরাফ উদ্দিন মহোদয়ের অভিপ্রায় অনুযায়ী রায়পুরা পৌরসভার ১৪৩৩ বাংলা সনের যানবাহন টোল ফি ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করা হয়েছে।
পৌরসভা সূত্রে জানা যায়, পূর্বঘোষিত ইজারা বিজ্ঞপ্তি সংক্রান্ত কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সংক্রান্ত সকল প্রক্রিয়া স্থগিত থাকবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহল জানিয়েছে, স্থানীয় জনগণের স্বার্থ, প্রশাসনিক সমন্বয় ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলে পৌরসভা সূত্রে উল্লেখ করা হয়েছে।