Primeedition
মোঃ মাসুদুর রহমান
সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৪ সকাল
অনলাইন সংস্করণ |134 ভিউ

যশোরে ছেলের মৃত্যুর ভুল খবর শুনে পিতার মৃত্যু

যশোরে ছেলের মৃত্যুর ভুল খবর শুনে পিতার মৃত্যু

যশোরের বেনাপোল রোডের গালিব তেলপাম্প এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ওবায়দুল কাদের (৩৫) নামে এক যুবক। তবে তার মৃত্যুর ভুল সংবাদ শুনে শোক সইতে না পেরে স্ট্রোকজনিত কারণে মারা গেছেন তার পিতা রবিউল ইসলাম (৬৫)। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বেনাপোল রোডের গালিব তেলপাম্পের সামনে দুর্ঘটনাটি ঘটে। আহত ওবায়দুল কাদের চৌগাছা উপজেলার ফুলসারা নিমতলা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় আলমসাধু গাড়ির চালক।

স্থানীয় সূত্রে জানা যায়, ওবায়দুল ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাতনামা একটি বাস পেছন দিক থেকে তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। এদিকে ছেলের মৃত্যুর গুজব বা ভুল সংবাদ গ্রামে পৌঁছালে তার পিতা রবিউল ইসলাম আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন। শোকের তীব্র আঘাতে তিনি স্ট্রোক করেন এবং অল্প সময়ের মধ্যেই মারা যান। রাতে অ্যাম্বুলেস্সে ওবাইদুর কাদেরকে বাবার মরদেহ দেখতে নিয়ে যাওয়া হয়। পরে তাকে আবার যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। অন্যদিকে, তারাবি নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, সড়ক দূর্ঘটনায় ছেলে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, বাবা স্টোকজনিত কারনে মৃত্যু বরণ করেছেন। 

প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20