যশোর ৫ থেকে নির্বাচিত সাংসদ গাজী এনামুল হক আজ মনিরামপুর হাসপাতাল পরিদর্শন করেছেন। হাসপাতালের সামনে ময়লা আবর্জনা দেখে তিনি পরিচ্ছন্ন কর্মী হিসেবে ময়লা আবর্জনা পরিষ্কার করেন। মনিরামপুর জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক এ সময় তার সাথে ছিলেন। সাংসদকে পরিচ্ছন্ন কর্মী দেখে হাসপাতালে আসা রুগী ও স্বজনরা পরিচ্ছন্নতায় সাংসদের সাথে জোগ দেন। গাজী এনামুল হক উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং দ্রুততম সময়ে মনিরামপুর ৫০ শয্যা হাসপাতালকে ১০০ শয্যা হাসপাতালে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।