Primeedition
মোঃ মিহাদুল ইসলাম
রবিবার, ১ মার্চ ২০২৬, ৩:৩২ দুপুর
অনলাইন সংস্করণ |142 ভিউ

জয়পুরহাটে পরকীয়া সন্দেহে দ্বিতীয় স্ত্রীকে হত্যা, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার

জয়পুরহাটে পরকীয়া সন্দেহে দ্বিতীয় স্ত্রীকে হত্যা, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার

জয়পুরহাটের কালাই উপজেলায় পরকীয়া সন্দেহে দ্বিতীয় স্ত্রীকে হত্যার পর পালিয়েছে স্বামী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতন্তদের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে উপজেলার এলতা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোসা. খালেদা (৩৫) কালাই উপজেলার এলতা উত্তরপাড়া গ্রামের আব্দুল বারী ওরফে সাইদুর (৫৫) এর দ্বিতীয় স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় দুই যুগ আগে কালাই উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুল বাকী ওরফে সাইদুরের সঙ্গে একই উপজেলার এলতা উত্তরপাড়া গ্রামের খালেদার বিয়ে হয়। এরপর থেকে আব্দুল বাকী ঘর জামাই হিসেবে স্ত্রীর বাবার বাড়িতে থাকতেন।

তাদের সংসারে একটি মেয়ে সন্তান রয়েছে। শনিবার দুপুরে স্ত্রী মোবাইল ফোনে অন্য লোকের সঙ্গে কথা বলে এমন পরকীয় সন্দেহে স্বামী তার স্ত্রীকে মারধর করে স্ত্রীর সোনার গয়না কেড়ে নেয়। ওই দিন সন্ধ্যায় স্থানীয়রা স্বামী-স্ত্রীর মধ্যে মিমাংসা করে দেন। পরে গভীর রাত আনুমানিক তিনটার দিকে স্বামী তার স্ত্রীকে গলায় ওড়না ও তার দিয়ে পেঁচিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

কালাই থানার ওসি তদন্ত দীপেন্দ্রনাথ সিংহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, সন্দেহের জেরে স্বামী তার স্ত্রীকে হত্যা করে পালিয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

প্রতিবেদকের তথ্য

মোঃ মিহাদুল ইসলাম

স্টাফ রিপোর্টার (বদলগাছি) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20