Primeedition
শামছুর রহমান
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:০৩ দুপুর
অনলাইন সংস্করণ |128 ভিউ

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি ২ বিরুদ্ধে নানা অভিযোগ

ফাইল ফটো
ফাইল ফটো
‎যশোরের মণিরামপুর উপজেলায় তীব্র বিদ্যুৎ সংকটে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং ও অনিয়মিত বিদ্যুৎ সরবরাহে সাধারণ মানুষ চরম চরম দুর্ভোগে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ সরবরাহ থাকছে না কোনো নির্দিষ্ট নিয়মে। কোথাও আধা ঘণ্টা বিদ্যুৎ থাকার পর দেড় থেকে দুই ঘণ্টা বিদ্যুৎ বিহীন অন্ধকারে থাকতে হচ্ছে মানুষের। প্রচন্ড গরমে শিশু ও বৃদ্ধদের কষ্টে দিন কাটাতে হচ্ছে, পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা, দোকানপাট, অনলাইন কার্যক্রম ও শিক্ষা কার্যক্রম চরম ভাবে ব্যাহত হচ্ছে।
‎ভুক্তভোগীদের ভাষায়, বিদ্যুৎ পরিস্থিতি এখন নিয়ন্ত্রণহীন রেশনিংয়ের পর্যায়ে পৌঁছেছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে। এ বিষয়ে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সংশ্লিষ্ট এজিএম জানান, মণিরামপুরে স্বাভাবিক চাহিদা অনুযায়ী প্রায় ১৪ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হলেও বর্তমানে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৮ থেকে ৯ মেগাওয়াট। অর্থাৎ চাহিদার প্রায় ৫০ শতাংশ বিদ্যুৎ দিয়েই পুরো এলাকা চালাতে হচ্ছে।
‎তিনি আরও বলেন, যে পরিমাণ বিদ্যুৎ পাচ্ছি, সেই অনুপাতে বাধ্য হয়েই রেশনিং করতে হচ্ছে। তাই নির্দিষ্ট সময় বিদ্যুৎ দিয়ে আবার লোডশেডিং দিতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, এখানে দুটি জোন করা আছে। একটি ভিআইপি জোন। যেখানে বিদ্যুৎ থাকে স্বাভাবিক। অন্যটি সাধারণ জোন যেখানে বিদ্যুৎ থাকে না বললেই চলে। সমিতির আওতাধীন নেহালপুর সাব ষ্টেশনের আওতাধীন এলাকায় যা তীব্র আকার ধারণ করেছে। দীর্ঘদিন ধরে চলমান এই দুর্ভোগে কার্যকর সমাধান না করাই জনগণের মধ্যে তীব্র ক্ষোভ, অসন্তোষ দানা বেঁধেছে। বিদ্যুৎ বণ্টন ব্যবস্থাপনায় সঠিক পরিকল্পনা ও জবাবদিহিতার অভাব রয়েছে।

‎এদিকে বিদ্যুৎ সংকটের কারণে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে স্থায়ী সমাধানের কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। এতে মানুষের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। যা যে কোন সময় আইনশৃঙ্খলার অবনতির কারণ হতে পারে।ভুক্তভোগীরা দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়ন ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
প্রতিবেদকের তথ্য

শামছুর রহমান

উপজেলা প্রতিনিধি (মনিরামপুর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20