রাজধানীর মিরপুর শাহ্ আলী মাজারে দীর্ঘ দিন মাদক ব্যাবসা চলছিল। এক শ্রেণীর মাদক ব্যবসায়ী খাদেম ব্যানারে এ ব্যাবসার সাথে জড়িত। বিষয়টি ইতিপূর্বে পুলিশকে জানালেও টাকার কাছে ছিল চুপ। উঠতি বয়সী স্কুল পড়ুয়া সন্তানদের ভবিষ্যত ভেবে সাধারণ জনগণ মাঠে নামে। ১৫ মে মাজারের ভিতরে যেয়ে পিটানো শুরু করে মাদক ব্যবসায়ীদের। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা মাজার ছাড়তে বাধ্য হয়। প্রচারণা চালায় মাজারে হামলা হচ্ছে বলে। মাদক ব্যবসায়ীদের কথা কেউ কর্ণপাত করেনি। ফলে তারা বেশি দুর এগোতে পারেনি। জনগণের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সচেতন মহল।
অন্য দিকে পুলিশের ভূমিকার নিন্দা জানিয়েছে নেটিজেনরা।