যশোরে এই প্রথম থানায় মহিলা ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রোকসানা খাতুনকে।
তিনি দীর্ঘদিন ধরে জেলা পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে দক্ষতা, সততা ও অভিজ্ঞতার জন্য সহকর্মীদের কাছে তিনি সুপরিচিত। এর আগে তিনি কোর্ট ইনসপেক্টর হিসেবেও দায়িত্ব পালন করতেন।