Primeedition
গৌরব সাহা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ৯:১৫ রাত
অনলাইন সংস্করণ |69 ভিউ

বেলাবোতে টানা বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি
গৌরব সাহা, নরসিংদী জেলা প্রতিনিধিঃ নরসিংদীর বেলাবো উপজেলায় টানা বৃষ্টির কারণে মাটির ঘরের দেয়াল ধসে রশোনা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ রবিবার (১২ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার আমলাব ইউনিয়নের ধুকুন্দী গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রশোনা বেগমের স্বামী মৃত আব্দুল আজিজ। তিনি দীর্ঘদিন ধরে এক মেয়েকে নিয়ে উপজেলার ধুকুন্দী গ্রামে নিজ বসতভিটায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিনের টানা বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল নরম হয়ে পড়ে। রবিবার দুপুরে হঠাৎ ঘরের একটি দেয়াল ধসে রশোনা বেগমের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বেলাবো থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নিহতের পরিবার জানায়, তারা অত্যন্ত অসহায় অবস্থায় দিনযাপন করছেন। টানা বৃষ্টিতে বসতঘরটি প্রায় সম্পূর্ণ ধসে পড়ায় মাথা গোঁজার ঠাঁইও অনিশ্চিত হয়ে পড়েছে। তারা সরকার, স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের কাছে ঘরটি পুনর্নির্মাণে সহযোগিতার আবেদন জানিয়েছেন। দএ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মতে, টানা বৃষ্টির কারণে ঝুঁকিপূর্ণ মাটির ঘরে বসবাসকারী পরিবারগুলোকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
প্রতিবেদকের তথ্য

গৌরব সাহা

জেলা প্রতিনিধি (নরসিংদী) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20