এডিশন ডেস্ক:
আজ শুক্রবার আদাবর থানা জামায়াতে ইসলামী’র উদ্যোগে অনুষ্ঠিত হয় পোলিং এজেন্টদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে এ কর্মসূচি আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা মোঃ মোবারক হোসাইন।
প্রধান অতিথি তার বক্তব্যে পোলিং এজেন্টদের উদ্দেশ্যে বলেন—আপনারাই ভোটের দিন মাঠের সবচেয়ে গুরুত্বপূর্ণ সৈনিক। দায়িত্বশীলতা, সততা ও ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে। প্রতিটি ভোট যেন সঠিকভাবে গণনা হয়, সেই নিশ্চয়তা আনাই আপনাদের মূল দায়িত্ব। শৃঙ্খলা ও সাহসের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে এবং ভোটকেন্দ্রে জনগণের আস্থা অর্জন করতে হবে।
তিনি জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে গণভোট আয়োজনের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন—নভেম্বরে গণভোটের আয়োজন করতে হবে এবং এর ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচনে প্রকৃত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। বিরোধী দলের প্রার্থীদের হয়রানি বন্ধ, এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা ছাড়া কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে সবার জন্য সমান রাজনৈতিক সুযোগ নিশ্চিত করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন আদাবর থানা আমীর মোঃ আল আমিন সবুজ এবং সঞ্চালনা করেন থানা সেক্রেটারি আশারাফুজ্জামান মিঠু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের নির্বাচন পরিচালক মোঃ শফিউর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর নাজমুল সাকিব, ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান, থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, পোলিং এজেন্ট ও স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্বে এজেন্টদের জন্য ভোটের দিনের দায়িত্ব, করণীয় ও কেন্দ্রীয় নির্দেশনা বিষয়ে ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করা হয়।