Primeedition
মেহেদী হাসান আনাস
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬:৩৮ সকাল
অনলাইন সংস্করণ |265 ভিউ

আজ কমনওয়েলথ মহাসচিব ঢাকায় আসছেন

আজ কমনওয়েলথ মহাসচিব ঢাকায় আসছেন

এডিশন ডেস্কঃ 

আজ ঢাকা পৌঁছাচ্ছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন অংশীদারের সঙ্গে আলোচনা জোরদারের অংশ হিসেবেই এই সফর।

কমনওয়েলথ জানিয়েছে, ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থানকালে মহাসচিব বচওয়ে নির্বাচন-সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে বিভিন্ন বৈঠক করবেন এবং পারস্পরিক সম্পৃক্ততা বাড়াবেন। আগামী নির্বাচন ঘিরে এ সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সফরকালে তিনি অন্তর্বর্তী সরকারের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন, যেখানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস, রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি, প্রধান নির্বাচন কমিশনার, বিভিন্ন দেশের হাইকমিশনারসহ আরও অনেকে।

আলোচনায় শান্তি ও স্থিতিশীলতা, গণতন্ত্র ও সুশাসন, এবং বাংলাদেশের মানুষের দীর্ঘমেয়াদি উন্নয়নে কমনওয়েলথের সহযোগিতা কীভাবে আরও শক্তিশালী করা যায় সে বিষয়গুলো গুরুত্ব পাবে।

এ ছাড়া, তিনি কমনওয়েলথের নতুন কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করবেন, যার অন্যতম প্রধান অগ্রাধিকার গণতন্ত্র। একই সঙ্গে তিনি বাংলাদেশের জন্য কোন ধরনের সহায়তা সবচেয়ে কার্যকর হতে পারে তা জানতেও আগ্রহী।

সফরের আগে দেওয়া এক বিবৃতিতে মহাসচিব বলেন, স্বাধীনতার পর বাংলাদেশ কমনওয়েলথে যোগ দেওয়ার পর থেকেই দেশটি সংস্থার গুরুত্বপূর্ণ অংশীদার। বিস্তৃত অংশীদারদের সঙ্গে আলোচনা করে তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি প্রত্যক্ষভাবে বুঝতে চান এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে সহায়তার ক্ষেত্র চিহ্নিত করতে চান।

তার ভাষায়, কমনওয়েলথ ও বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক আগামী নির্বাচনের প্রাক্কালে আরও তাৎপর্য পাচ্ছে। শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করতে কমনওয়েলথ বাংলাদেশের পাশে থাকবে, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা রক্ষা পাবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ যখন নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত, তখন তিনি জনগণের কল্যাণ কামনা করেন এবং গণতান্ত্রিক যাত্রায় কমনওয়েলথের সমর্থন অব্যাহত থাকবে।

কমনওয়েলথ জানায়, মহাসচিবের এই সফর গত মাসে বাংলাদেশে আসা সংস্থাটির প্রাক-নির্বাচনি মূল্যায়ন দলের মিশনেরই ধারাবাহিকতা। ওই দলটি বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক অংশীদারের সঙ্গে বৈঠক করে নির্বাচনের সামগ্রিক পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছিল।

মেহেদী হাসান রেজা
মেহেদী হাসান রেজা
স্টাফ রিপোর্টার (ঢাকা)

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20