Primeedition
এডিশন ডেস্ক
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১:০৯ দুপুর
অনলাইন সংস্করণ |321 ভিউ

মহান বিজয় দিবস উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বর্ণিল কুচকাওয়াজ

মহান বিজয় দিবস উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বর্ণিল কুচকাওয়াজ
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বর্ণিল কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে আটটায় নগরীর বেলস পার্কে এই বর্ণিল কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। 

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম এই কুচকাওয়াজ পরিদর্শন করেন। 

জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো ও পায়রা অবমুক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। 

এ সময় বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, নগরীর বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, বাংলাদেশ স্কাউটস, রোভার স্কাউটস, গার্লস গাইড এবং শিশু কিশোর সংগঠন সমূহ।

আমন্ত্রিত অতিথিগণ এক বর্ণিল ও মনমুগ্ধকর কুচকাওয়াজ উপভোগ করেন।

কুচকাওয়াজ প্রদর্শন শেষে আমন্ত্রিত অতিথিগণ কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। 

এছাড়াও এ সময় মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়। 

এ সময় আরো উপস্থিত ছিলেন মাননীয় বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান, বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল জেলা প্রশাসক মোঃ খাইরুল আলম সুমন, বরিশাল জেলা পুলিশ সুপার ফারজানা ইসলামসহ বরিশাল মেট্রোপলিটন পুলিশ, রেঞ্জ পুলিশ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
👤
নাইম ইসলাম

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20