চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় স্বর্ণ ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। রোববার (৪ জানুয়ারি) বিকেলে অস্ত্রের মুখে জিম্মি করে এক স্বর্ণ ব্যবসায়ীর কারিগরদের কাছ থেকে ৩৫টি স্বর্ণের বার ছিনতাই করেছে একদল সশস্ত্র ছিনতাইকারী। এসব স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ৭ কোটি টাকা।
সোমবার সন্ধ্যায় পাঁচলাইশ থানায় অভিযোগ করে স্বর্ণের দুই কারিগর এই দাবি করা হয়।
এই ঘটনায় পাঁচলাইশ থানা তদন্ত করছে। অভিযোগপত্রে, অস্ত্রের মুখে স্বর্ণ ছিনতাইয়ের কথা বলা হলেও প্রাথমিক তদন্ত ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এমন কোনো ঘটনা পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। তদন্ত কর্মকর্তারা বলছেন, এই দুই কারিগর সিএনজি অটোরিকশাযোগে ঢাকায় যাওয়ার বিষয়টিও তদন্ত করছে।