Primeedition
মো ইয়াকুব আলী তালুকদার
বুধবার, ৭ জানুয়ারী ২০২৬, ১০:২৯ দুপুর
অনলাইন সংস্করণ |179 ভিউ

চন্দ্রা ফ্লাইওভারের ডিভাইডারের সাথে মোটরসাইকেলের ধাক্কা: নিহত ১

চন্দ্রা ফ্লাইওভারের ডিভাইডারের সাথে মোটরসাইকেলের ধাক্কা: নিহত ১
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ফ্লাইওভারের ওপরে মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম (৬৫)। তিনি টাঙ্গাইল সদর উপজেলার কোনাহা নাগবাড়ি গ্রামের মরহুম মোহাম্মদ আলীর পুত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইলগামী একটি মোটরসাইকেল দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চন্দ্রা ফ্লাইওভারের ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল আরোহী নজরুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে নাওজোড় হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে।

নাওজোড় হাইওয়ে পুলিশের ওসি সাওগাঁত হোসেন জানান, ফ্লাইওভারের ওয়ালে ধাক্কা লেগে আরোহী নজরুল ইসলাম গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তবে নিহতের মরদেহ কে বা কোথায় নিয়ে গেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রতিবেদকের তথ্য

মো ইয়াকুব আলী তালুকদার

স্টাফ রিপোর্টার (গাজীপুর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20