Primeedition
এডিশন ডেস্ক
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৭ দুপুর
অনলাইন সংস্করণ |339 ভিউ

বর্ণাঢ্য আয়োজনে খুলনায় বিজয় দিবস উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে খুলনায় বিজয় দিবস উদযাপন
প্রাইম এডিশন::

বর্ণাঢ্য আয়োজনে খুলনা জেলা স্টেডিয়ামে বিজয় দিবস উদযাপন উপলক্ষে কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে । মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন অনুষ্ঠানের শুরুতে তোপধ্বনি, বেলুন, ফেস্টুন ও পায়রা উড়ানো কর্মসূচির মধ্য দিয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। 
জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, একযোগে সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, শিশু-কিশোর সংগঠন, কারারক্ষী, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইড কর্তৃক বর্ণাঢ্য কুচকাওয়াজ এবং শরীর চর্চার মনোমুগ্ধকর প্রদর্শনী অনুষ্ঠিত হয় এবং প্রদর্শনী শেষে পুরস্কার বিতরণ করা হয়।

এবারের বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে নানা আয়োজনের পাশাপাশি বিজয় মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ মেলার স্টল গুলো ঘুরে ঘুরে দেখেন।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা ও খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আ. স. ম. জামশেদ খোন্দকার। এছাড়াও খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান-সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, সরকারী ও বেসরকারী প্রশাসনিক শীর্ষ কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
👤
নাইম ইসলাম

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20