Primeedition
এডিশন ডেস্ক
রবিবার, ৪ জানুয়ারী ২০২৬, ১১:১৪ রাত
অনলাইন সংস্করণ |298 ভিউ

সাতক্ষীরায় ভেজাল সার তৈরির সরঞ্জাম জব্দ ও দুইজনকে জরিমানা

সাতক্ষীরায় ভেজাল সার তৈরির সরঞ্জাম জব্দ ও দুইজনকে জরিমানা
সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজার এলাকায় ভেজাল সার, তৈরি সরঞ্জাম ও সরবরাহের অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সার ও কাঁচামাল জব্দ করেছে কৃষি বিভাগ। 

রোববার (৪ জানুয়ারি) বিকাল থেকে রাত পর্যন্ত প্রায় সাড়ে ৪ ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

ভেজাল সার তৈরির বিষয়টি নিশ্চিত হলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ভেজাল সার তৈরির বিভিন্ন যন্ত্রপাতি, কাঁচামাল ও প্যাকেটজাত সার জব্দ করা হয়। পাশাপাশি ঘটনায় জড়িত রবিউল ইসলামকে দেড় লক্ষ টাকা জরিমানা অনাদায় দুই মাসের জেল ও আশরাফুল ইসলামকে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ী এক মাসের জেল জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বদরুদ্দোজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং একজন কৃষকের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়। জব্দকৃত সার ও সরঞ্জাম জব্দ তালিকা করে কৃষি অফিসারের জিম্মায় দেওয়া হবে।

তিনি আরও বলেন, ভেজাল সারের কারণে কৃষক ও কৃষি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন জানান, অভিযানে ভেজাল সার তৈরির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। নামিদামি কোম্পানির নামে প্যাকেটজাত করে এসব সার বাজারে বিক্রি করা হচ্ছিল। কৃষকদের স্বার্থ রক্ষায় কৃষি বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করবে।

এসময় অভিযুক্তরা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।
👤
এম ইদ্রিস আলী
সাতক্ষীরা প্রতিনিধি

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসলাম এখন বিএনপি এমপির পিএস

1

আগস্ট মাস অতিতে গুরুত্বপূর্ণ না হলেও বর্তমানে গুরুত্বপূর্ণ।

2

গোপালগঞ্জ বিএনপিকে ডুবাতে এক বদরুল যথেষ্ট

3

হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেবে না ভারত

4

সড়কের বেহাল দশা। রয়েছে এতিম অবস্থায়। উদ্ধার করে না কেউ

5

জামায়াত ঠেকাতে আওয়ামীলীগ এনে লাভ হবে না

6

রক্তের বিনিময়ে অর্জিত জুলাইয়ের নতুন বাংলাদেশে নব্য ফ্যাসিব

7

৫ আগষ্ট ১১ দলের সমাবেশ

8

এনসিপির সমাবেশের পাশে জামায়াত শিবিরের শো ডাউন

9

মাদক মামলায় ছাত্রদল সভাপতি আটক

10

জামায়াত সহ ১১ দলীয় জোট শ্রমিকরা বাদে সবদল ভারতের পকেটে

11

শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে

12

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

13

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

14

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

15

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

16

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

17

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

18

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

19

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

20